ধুনটে আধুনিক ক্লিনিকের উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় জনসেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে নতুন একটি আধুনিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা পোষ্ট অফিস এলাকায় উক্ত ক্লিনিকের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, জনসেবা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সানাউল ইসলাম সুমন, আব্দুল হান্নান, হাদিউজ্জামান হাদি ও নুরুল ইসলাম প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি