৭ মে ২০২৬

ধুনটে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বখাটে গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বখাটে গ্রেপ্তার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় চার বছর বয়সের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খায়রুল ইসলাম (১৮) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। খায়রুল ইসলাম উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের দুলাল হোসেনের ছেলে। শুক্রবার (৭ জুন) সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বখাটে খায়রুলের পরিবারের লোকজন বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে প্রতিবেশী ঔষধ ব্যবসায়ীর মেয়েকে (৪) কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে খায়রুল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে খায়রুলকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খায়রুলকে আটক করে থানা হেফাজতে নেন।

এদিকে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার ৩ ঘন্টা পর ওই শিশুর বাবা বাদি হয়ে বখাটে খায়রুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাছানুল হাসিব বলেন, শিশুটি প্রচন্ড ব্যথা পেয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমানিত হয়েছে। এ কারণে খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা রেকর্ড করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি