ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ধুনট উপজেলায় ৩০টি দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গনে বিনামূল্যে টিউবওয়েল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
বিতরণকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, শিক্ষক রবিউল আউয়াল ও বিনামূল্যে টিউবওয়েল বিতরণ প্রকল্পের সভাপতি খোকন মাহমুদ প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]