৬ মে ২০২৬

ধুনটে ২৬ হতদরিদ্র মহিলা পেল জেলা পরিষদের সেলাই মেশিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ২৬ হতদরিদ্র মহিলা পেল জেলা পরিষদের সেলাই মেশিন

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ধুনট উপজেলার ২৬ হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে ধুনট বাজার তুলাপট্টি এলাকায় ২ লক্ষ টাকা ব্যয়ে এ সেলাই মেশিন বিতরন করা হয়।উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনিন নাহার।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট পৌরসভার প্যানেল মেয়র শাহজাহান আলী, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, ধুনট পৌরসভার কাউন্সিলর বাবুল আক্তার বাবু, সোলাইমান আলী ও সেলাই মেশিন বিতরণের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মিন্টু মিয়া প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি