৬ মে ২০২৬

ধুনটে ২ বছর পর শিক্ষাবৃত্তির চেক পেল প্রতিবন্ধীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ২ বছর পর শিক্ষাবৃত্তির  চেক পেল প্রতিবন্ধীরা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ২ বছর পর ১৯৫ জন হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থী অবশেষে তাদের শিক্ষাবৃত্তির চেক পেয়েছে। প্রতি তিন মাস পর পর চেকের মাধ্যমে ব্যাংক থেকে শিক্ষাবৃত্তির টাকা উত্তোলনের কথা রয়েছে। কিন্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তার উদাসিনতায় ২বছর ধরে প্রতিবন্ধিরা টাকা উত্তোলন করতে পারেনি।

এঘটনায় বিভিন্ন সংবাদ প্রকাশের পর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় ১৯৫ জন হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীকে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রায় ১০ বছর ধরে প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত শিক্ষা বৃত্তির টাকা প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব নামে সোনালী ব্যাংক ধুনট শাখায় হিসাব নম্বর খোলা আছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শিক্ষা বৃত্তির চেক নিয়ে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে এসব প্রতিবন্ধী শিক্ষার্থীরা। কিন্ত ২০১৭ সালের জুলাই মাস থেকে বৃত্তিপ্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অজ্ঞাত কারনে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শিক্ষা বৃত্তির চেক দেয়া হয়নি।

এঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বুধবার দুপুর ১২টার দিকে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আকতার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান প্রমূখ।

উপজেলার বহালগাছা গ্রামের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাইছ আকতারের হতদরিদ্র বাবা নজরুল ইসলাম বলেন, আমার মেয়ের নামে প্রতি মাসে ৭০০ টাকা করে শিক্ষাবৃত্তির টাকা বরাদ্দ রয়েছে। অবশেষে ২ বছর পর শিক্ষা বৃত্তির টাকার চেক হাতে পেয়েছি। সুবিধামত সময়ে সোনালী ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করা হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, সমাজসেবা কর্মকর্তার পদ শুন্য থাকায় দাপ্তরিক কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে। তারপরও বিশেষ ব্যবস্থায় প্রতিবন্ধীদের হাতে ১২ মাসের শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাঁকী মাসের টাকার চেক প্রদান করা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি