২১ জুন ২০২৬

ধুনটে ১৯ মামলার পলাতক আসামী লস্কর গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনটে ১৯ মামলার পলাতক আসামী লস্কর গ্রেফতার

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ১৯ মামলার পলাতক আসামী লস্কর প্রামানিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। লস্কর প্রামানিক উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের জয়েন আলীর ছেলে। রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, লস্কর প্রামানিক পেশায় একজন কৃষক। তার বিরুদ্ধে গত ১৯৯৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বগুড়া সদর, শেরপুর, নন্দিগ্রাম, শাহজাহানপুর, গাবতলী ও ধুনট থানায় ১৯টি মামলা দয়ের হয়। তবে এসব মামলার মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার সংখ্যা বেশী।

মামলা গুলো বগুড়া আদালতে বিচারাধীন রয়েছে। সর্বশেষ ১৫দিন আগে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক ছিল লস্কর প্রামানিক। এদিকে ২০১৪ সালে শাহজাহানপুর থানার ডাকাতি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেফতারি পরোয়ানামুলে শনিবার মধ্যরাতে লাস্কর প্রামানিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জি (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন থানার রেকর্ড অনুযায়ী লস্কর প্রামানিকের বিরুদ্ধে ১৯টি মামলা দায়ের হয়েছে। বর্তমানে মামলা গুলো কি অবস্থায় আছে তা জানা নেই। তবে শাহজাহানপুর থানায় ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি