ধুনটে ১০টাকা কেজি দরে সিদ্ধচাল বিক্রির উদ্বোধন
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় খাদ্য অধিদপ্তরের পরিচালনায় হতদরিদ্র পরিবারের কার্ডধারীদের মাঝে ১০টাকা কেজি করে সিদ্ধচাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্র কার্ডধারী ব্যক্তিরা প্রতিমাসে সর্বোচ্চ ৩০ কেজি করে সিদ্ধচাল কিনতে পারবে।
বুধবার সকাল ১১টার দিকে ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় উক্ত সিদ্ধচাল বিক্রির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ত্রান বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি