ধুনট উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের বরণ ও বিদায়ী সংবর্ধনা
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ ও বিদায়ী জনপ্রতিনিধিদের উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদের ইছামতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ধুনট উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুন, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বিদায়ী ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান আক্তার রিক্তা ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন বিভাগী কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি