৬ মে ২০২৬

ধুনট-শেরপুর সড়কে সেতুর পাটাতন খুলে দ্বিখন্ডিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনট-শেরপুর সড়কে সেতুর পাটাতন খুলে দ্বিখন্ডিত

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর বেইলী সেতুর মাঝখানে পাটাতন খুলে গিয়ে দ্বিখন্ডিত হয়েছে। তারপরও ওই সেতুর উপর দিয়ে দূর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন প্রকার যানবহন।

বৃহস্পতিবার দুপুরের দিকে সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল করার সময় পাটাতন খুলে গিয়ে এক ফুট ফাঁকা হয়ে যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে গত ১৯৯২সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামে একটি খালের ওপর ৬২ মিটার দৈর্ঘ্য বেইলী সেতুটি নির্মান করা হয়। নির্মাণের পর থেকে সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই ভারি যানবহন পারাপার করে। এ কারনে ট্রানজাম ও ষ্টিল টেকিং (পাটাতন) নষ্ট হওয়ায় সেতুটি ক্ষতিগ্রস্থ হয়। তারপরও ওই সেতুর উপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবহন পারাপার হতে থাকে। এ কারনে গত এক বছরে সেতুটি দশ বার পাটাতন ভেঙ্গে গিয়ে যানবহন চলাচল বন্ধ হয়েছে। সওজ কর্তৃপক্ষ বার বার জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্থ সেতুটি মেরামত করেন। কিন্ত সেতুটি বেশী দিন টিকে থাকে না।

এ অবস্থায় বৃহস্পতিবার আবারোও সেতুর মাঝখানে পাটাতন খুলে ১ফুট ফাঁকা হয়ে গেছে। বিকল্প কোন পথ না থাকায় ঝুকিপূর্ণ সেতুর ওপর দিয়ে ঢাকা, রাজশাহীসহ বগুড়ার সাথে ধুনট, সোনাহাটা, মথুরাপুর, জোড়শিমুল, গোসাইবাড়ি, ঢেকুরিয়া ও কাজিপুর উপজেলার যানবাহন চলাচল করছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সেতুর উপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, সেতুর পাটাতন খুলে ঝুকিপূর্ণ হওয়ার বিষয়টি সওজ-এর নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল বলেন, দীর্ঘদিন আগে নির্মিত সেতুর আয়ুকাল শেষ হয়ে গেছে। বেইলী সেতু তৈরীর সরঞ্জামাদি দেশের বাইরে থেকে আমদানি করা হতো। কিন্ত বর্তমানে সরঞ্জামাদি আমদানি বন্ধ থাকায় পুরাতন পাটাতন ব্যবহার করে সেতুটি বার বার মেরামত করা হয়। কিন্ত বেশী দিন টিকে থাকে না। শুক্রবার সকাল থেকে ওই সেতুর মেরামত কাজ শুরু করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি