৭ মে ২০২৬

ধুনট পৌরসভার বাজেট উন্নয়নে ওয়ার্ডে উন্মুক্ত সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধুনট পৌরসভার বাজেট উন্নয়নে ওয়ার্ডে উন্মুক্ত সভা

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটের উন্নয়ন পরিকল্পনায় সাধারণ নাগরিক, দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠি ও নারী ভোটারদের মতামত প্রকাশের জন্য উন্মুক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যার দিকে চরধুনট সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রেসপন্সিভ লোকাল পিপল (রেসপনসিবল) প্রকল্পের মাধ্যমে ইউকেএআইডির অর্থায়নে মানুুষের জন্য ফাউন্ডেশন ও লাইট হাউজ ধুনট শাখার সহযোগিতায় এবং পৌরসভার আয়োজনে ইফতার পুর্ব উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট পৌরসভার কাউন্সিলর ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাইট হাউজের প্রজেক্ট কর্মকর্তা সানজিদা নাসরিন, পৌর কাউন্সিলর নিরঞ্জন কুমার দাস, ফজলুল হক সোনা, পৌরসভার কর আদায়কারী এনামুল হক দোলন লাইট হাউজের ফ্যাসিলিটেটর ওমর ফারুক প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি