ধুনট পৌর আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়ার ধুনট পৌর আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে ধুনট প্লাজার তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি আশেকুর রশিদ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই খোকন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, আহসান হাবীব, আব্দুস সালাম খন্দকার, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, রবিউল আওয়াল, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, রনজু মল্লিক, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, কামরুল হাসান মাষ্টার, আল আমিন তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি ও ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি