ধুনট ফটোগ্রাফি সোসাইটির কমিটি গঠন
ধুনট (বগুড়া) প্রতিনিধি: সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে বগুড়ার ধুনট ফটোগ্রাফিক সোসাইটির (ডিপিএস) ১৩সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে ধুনট হাইস্কুল মার্কেট প্রাঙ্গনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্লাবন আমিনের সভাপতিত্বে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আজীবন সদস্য আলোকচিত্রী জাহিদ হাসানকে সংগঠনের প্রধান উপদেষ্টা মনোনিত করে সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি ইমরুল হাসান বাপ্পী, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ শীল, অর্থ সম্পাদক রনি চক্রবর্তী, প্রচার সম্পাদক সবিনয় তারেক শান্ত, দপ্তর সম্পাদক নিয়ামুল হাসান রাফি, প্রদর্শনী সম্পাদক আশিক আহমেদ, সমাজসেবা সম্পাদক সাগর মাহমুদ, সদস্য আব্দুল্লাহ আল হুজাইফা, কাউসার প্রান্ত ও ফয়সাল আহমেদ রিয়াদ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি