৫ মে ২০২৬

ধর্ষণের প্রতিবাদে অভিনেত্রীর অভিনব পোস্ট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ধর্ষণের প্রতিবাদে অভিনেত্রীর অভিনব পোস্ট

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে ধর্ষণ ক্রমশ বাড়ছে। সমাজের বিভিন্ন স্তরে হেনস্তার শিকার হচ্ছেন নারীরা। আর তাই ধর্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনব পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী বিদিতা বাগ। নতুন বছরকে একটু অন্যভাবে স্বাগত জানালেন তিনি।

বিদিতার সাম্প্রতিক ফেসবুক-ইনস্টাগ্রাম পোস্ট অত্যন্ত সাড়া ফেলেছে। বিশেষ ফটোশুটে এক ধর্ষিত নারীর মেকআপে দেখা দিয়েছেন তিনি। বিদিতা তার প্রতিবাদী পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছেন, একটি মেয়ের শরীর স্পর্শ করা বা যৌন সঙ্গমের ক্ষেত্রে তার অনুমতিই শেষ কথা। অনুমতি ছাড়া একটি মেয়ের শরীর দখল করার যে প্রবণতা বেড়ে চলেছে ভারতীয় সমাজে, সেই প্রবণতা ও মানসিকতার পরিবর্তন চান তিনি। নতুন দশকে যেন পুরুষ নারীর অনুমতিকে মর্যাদা দেয়, এমন আবেদন জানিয়েছেন বিদিতা।

বলিউডে সম্প্রতি যে কজন বাঙালি অভিনেত্রী কৃতিত্বের পরিচয় দিয়েছেন, তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন বিদিতা বাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বাবুমশাই বন্দুকবাজ ছবিতে তার অভিনয় প্রশংসিত।

বিদিতা বাগ মূলত উত্তর দিয়েছেন সেসব ব্যক্তিকে। যারা ধর্ষণ প্রসঙ্গে বলেন, যখন ধর্ষণ অবশ্যম্ভাবী, তখন চুপ করে তা উপভোগ করাই শ্রেয়।

উল্লেখ্য, এক সময় বিদিতা বাগ বলিউডে যান নিজের কেরিয়ার তৈরির জন্য। প্রথম দিকে একেবারেই কাজ পাচ্ছিলেন না তিনি। পরবর্তীতে ‘বাবুমশাই বন্দুকবাজ’ ও আরও বেশ কিছু ছবিতে কাজ পান। ওয়েবসিরিজের কাজও করেছেন তিনি। কিন্তু তার যাত্রাটা সহজ ছিল না।

বিদিতা জানিয়েছিলেন, কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পর এক সহ-পরিচালক ওয়েবসিরিজে কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে খারাপ আচরণ করেন। শুটিং ফ্লোরে তাকে ডেকে শরীর ছোঁয়ার চেষ্টা করে। তারপর সেই পরিচালক বিদিতাকে একটি পার্টিতে ডাকেন অন্য পরিচালকদের সঙ্গে আলাপ করানোর জন্য। বিদিতা পার্টিতে যাওয়ার পর তাকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে গাড়িতে তোলেন। তারপর জোর করে বিদিতার সঙ্গে যৌন সম্পর্ক করতে চান। বিদিতা বাধা দিলে দুজনের মধ্যে হাতাহাতি হয়। শেষ পর্যন্ত রাস্তায় বিদিতাকে ফেলে রেখে ওই পরিচালক চলে যায়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি