ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে ফুটবলার সুমাইয়ার জিডি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবল দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী মতিঝিল থানায় জিডি করেন তিনি।
এ সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টে সুমাইয়া হুমকির কথা জানিয়ে লিখেছিলেন, ‘কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। গত কয়েকদিন ধরে আমি খুন এবং ধর্ষণের অসংখ্য হুমকি পেয়েছি! এমন সব কথা শুনতে হচ্ছে যা কখনো কল্পনাও করিনি! এসব আমাকে ভেঙে দিয়েছে।’
প্রসঙ্গত, ২০০১ সালে জাপানে জন্ম নেওয়া সুমাইয়ার বাবা বাংলাদেশি এবং মা জাপানিজ। দুই বছর বয়সেই জাপান থেকে পরিবারের সঙ্গে বাংলাদেশে আসেন তিনি। শৈশব থেকেই ফুটবলকে ধ্যান-জ্ঞান করা সুমাইয়া ২০২৩ সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি