৬ মে ২০২৬

ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে ১ পুলিশ সদস্যসহ ২ মাদক বব্যসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ এএম
ধর্মপাশায় সেনাবাহিনীর অভিযানে ১ পুলিশ সদস্যসহ ২ মাদক বব্যসায়ী আটক

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।আটককৃতরা হলেন মধ্যনগর থানার পুলিশ সদস্য সম্রাট আলী (২৯) সে শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের এবংসুমন চন্দ্র সরকার (৩২) সে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ ইয়াবা ট্যাবলেট ১৯ পিস,হিরোইন ০১পুরিয়া,হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার ০২টি, হিরোইন মাপার মেশিন ০২টি, নগদ টাকা ৫,৫০০ টাকা, মোবাইল ফোন ০৪টি,মোটরসাইকেল  ০২টি।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি