ধর্মপাশায় কর্মস্থল ফেলে প্রবাসে চাকরিচ্যুত দুই প্রাথমিক শিক্ষক
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ধর্মপাশায় পাপিয়া সুলতানা ও প্রিন্স চন্দ্র তালুকদার নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার এ-সংক্রান্ত অফিস আদেশ সাংবাদিকদের হাতে এসেছে।
এর আগে তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং প্রবাসে পাড়ি জমানোর তথ্য জানা যায়। বিষয়টি প্রকাশ্যে এলে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে বরখাস্তকৃত ওই দুই শিক্ষকের মধ্যে পাপিয়া সুলতানা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রিন্স চন্দ্র তালুকদার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তারা দুজনই বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা শেষে তাদের বিরুদ্ধে
চিকিৎসার কথা বলে অস্ট্রেলিয়ায় পাড়ি
অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাপিয়া সুলতানা গত বছরের মে মাসে চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ছুটি শেষ হলেও তিনি আর বিদ্যালয়ে যোগদান করেননি। অন্যদিকে, প্রিন্স চন্দ্র তালুকদার গত বছরের ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান। ছুটির মেয়াদ শেষ হলেও তিনিও বিদ্যালয়ে ফেরেননি।
কর্মকর্তারা জানান, উভয় শিক্ষকই তাদের বিদেশ যাওয়ার তথ্য প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ের কাছে গোপন করেছেন। এমনকি পাসপোর্ট করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি প্রিন্স চন্দ্র তালুকদার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর
৩(খ) ও (গ) উপবিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। চলতি বছরের ১৫ মার্চ পৃথক স্মারকের মাধ্যমে তাদের স্থায়ী ঠিকানায় অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে জবাব দিতে বলা হলেও তারা কোনো জবাব দেননি।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। ৩০ জুন দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাপিয়া সুলতানা ২০২৫ সালের ৪ মে থেকে এবং প্রিন্স চন্দ্র তালুকদার একই বছরের ৪ নভেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক
কুমিল্লা বোর্ডে পাসের হারে সর্বনিম্ন নোয়াখালী, জেলায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সঙ্গীত একাডেমি