৫ মে ২০২৬

ধর্মের দোহাই দিয়ে অভিনয় ছাড়ার ২ মাসের মধ্যে বিতর্কে জায়রা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধর্মের দোহাই দিয়ে অভিনয় ছাড়ার ২ মাসের মধ্যে বিতর্কে জায়রা

বিনোদন ডেস্ক: অভিনয় ছাড়ার মাস দুই পরেই বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। টরেন্টোর সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে তাকে দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। কারণ মাস দুই আগেই ধর্মের দোহাই দিয়ে চলচ্চিত্র থেকে ঘোষনা দিয়ে বিদায় নিয়েছেন তিনি। আর এখন কিনা তার এই রূপ!

জুন মাসেই অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন জায়রা ওয়াসিম। কারণ, মুসলিম ধর্মাবলম্বী হিসেবে অভিনয় করা নাকি ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণসম! জায়রার কথায়, অভিনয় করা ইসলাম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। এমন বিস্ফোরক মন্তব্য করে নিজের অভিনয় ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে ফেসবুকে লম্বা পোস্ট করেছিলেন ‘দঙ্গল’ খ্যাত এ অভিনেত্রী। তবে তার মাস দুয়েক পরই টরোন্টোর চলচ্চিত্র উৎসবে তাকে দেখে হতবাক নেটদুনিয়া। অবশ্য এজন্য জায়রাকে একহাত নিতেও ছাড়েননি।

টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ১৩ সেপ্টেম্বর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির। আর সেই উপলক্ষেই প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার এবং জায়রা ওয়াসিম পৌঁছে গিয়েছেন টরোন্টোয়। সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কার সঙ্গে পোজ দিয়েছেন জায়রা। আর এতেই বেজায় চটেছেন নেটিজেনরা। দিন কয়েক আগেই তো অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন, এখন আবার ন্যাকামো করে ফিল্ম ফেস্টিভ্যালে যোগদান দিতে গিয়েছেন কেন? এমন প্রশ্নবাণেই জায়রাকে বিদ্ধ করেছেন নেটিজেনরা। অনেকে আবার তাকে ‘ড্রামাবাজ’ আখ্যা দিয়ে লিখেছেন, আরে, ধর্মের দোহাই দিয়ে অভিনয় করা তো আগেই ছেড়ে দিয়েছেন, তাহলে এখন আবার ওখানে গিয়েছেন কী করতে জায়রা ওয়াসিম? কী নাটুকে মেয়ে রে বাবা!

কেউ আবার জায়রার বলিউড ত্যাগ করার বিষয়টিকে একটা ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবেই দেখছেন। তাদের কথায়, অভিনয় ছাড়ার বিষয়টি ফলাও করে জানানোর পর আবার এখানে কী করছেন জায়রা, প্রচারে থাকার জন্য এক্কেবারে নিম্ন রুচির নাটক! নেটিজেনদের একাংশ আবার তার পোশাক নিয়েও কটাক্ষ করে বলেছেন, আপনার পোশাক তো আপনার ধর্মমত অনুযায়ী মিলছে না! এমন বিতর্কের জন্ম দিয়ে খুব বেকায়দায় আছেন জায়রা। তার পাবলিসিটি স্টান্ট পুরোপুরি তার বিপক্ষেই গেছে বোঝা যায়। জায়রা হয়তো ভাবতেই পারেননি এত প্রশ্নবানে জর্জরিত হতে হবে তাকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি