ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার মতো ঘৃণ্যকাজ আর নেই, এ ধরনের জঙ্গিবাদ বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হতে হবে।
শনিবার (১৬ মার্চ) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতুসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নামাজ পড়ার সময় একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে, মানুষ হত্যা করার মত জঘন্য কাজ আর হতে পারে না। আমি আশা করবো বিশ্ববাসী অন্তত এই ঘটনার নিন্দাই করবে না, জঙ্গিবাদ যেন চিরতরে বন্ধ হয় সে ব্যাপারে ব্যবস্থা নেবে। যারা জঙ্গি তাদের কোন দেশ নাই, ধর্ম নাই, জাতিও নাই, তারা সন্ত্রাসী।
তিনি আরো বলেন, আমরা আমাদের দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো সেখানে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা দেখে পাঠাবো। আমাদের দেশ যখন কোন ক্রিকেট টিম আসে তখন তাদের আমরা নিরাপত্তা দেই।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি