৪ মে ২০২৬

ধরলার ভাঙন রোধে ফুলবাড়ীতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধরলার ভাঙন রোধে ফুলবাড়ীতে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : ধরলা নদীর প্রবল ভাঙন ঠেকানো ও স্থায়ী বাঁধ নির্মাণ করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঘর- বাড়িসহ বিস্তীর্ণ এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

আজ (০২ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল আনন্দবাজার ঘেরুর ঘাট থেকে নবিউলের ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধনে অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।

ধরলা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- যুব সংঘের সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহকারী শিক্ষক রেদোয়ানুল আলম তাজ, স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম, ওবাইদুল হক, আয়াজউদ্দিন, বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ বছরে ওইসব এলাকার তিন শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। এছাড়া স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর শতশত ঘর-বাড়ি ও বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর পানিতে প্লাবিত হয়ে বালুর আস্তরণ পড়ে নষ্ট হয় ফসলি জমি। বর্তমানে ধরলার তীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৫০/৬০টি পরিবার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ধরলার তীর ভাঙন ঠেকানো ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি