৭ মে ২০২৬

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘মোচা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘মোচা’
বাংলাপ্রেস ডেস্ক: ১০ থেকে ১৫ মে পর্যন্ত সেন্টমার্টিন ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে। কারণ বঙ্গোপসাগরে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভয়ংকর ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এর গতি হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার। রোববার (৩০ এপ্রিল) কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে সতর্ক করে তিনি লেখেন, আগামী মে মাসের ৮ থেকে ১৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে। এটি খুবই শক্তিশালী ঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে আঘাত হানলে ১১ থেকে ১৩ তারিখের মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। এর গতি হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার। আর ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশ ও ভারতের উপকূল দিয়ে যায়, তাহলে সেটি আঘাত করবে ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে। সে ক্ষেত্রেও এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই আঘাত হানবে। তবে গতি কিছুটা কমে ১২০ থেকে ১৫০ কিলোমিটার হতে পারে। তাই আগামী ১০ থেকে ১৫ মে পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে বিরত থাকতে বলেছেন মোস্তফা কামাল পলাশ। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, এই ঘূর্ণিঝড়টির নাম হতে চলেছে ‘মোচা’। ঘূর্ণিঝড়ের নামটি দিয়েছে ইয়েমেন। মে মাসে বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর অথবা আন্দামান সাগরে ঘূর্ণিঝড় ‘মোচা’ তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি সেই সময় শক্তি সঞ্চয় করবে এবং পরে তা উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা এখনই এ ঝড়ের বিষয়ে সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে পারেননি। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই। মে-র ২-৩ তারিখের মধ্যে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য পাওয়া যেতে পারে। ’ বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি