৫ মে ২০২৬

ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ধাপে ধাপে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টরাও শুরু করেছেন নানাবিধ প্রস্তুতি। সংক্রমণের হার আর একটু কমলেই ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। তবে শুরু থেকেই আগের মতো সপ্তাহে ৬ দিন ক্লাস করার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্রদ্ধায় স্মরণে ৭৫’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের জন্য সুখবর হচ্ছে যে দেশে ক্রমশ সংক্রমণের হার কমছে। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যাবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলা হবে। তিনি আরও বলেন, আমাদের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি। বর্তমানে যে অবস্থা সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই হয়তো শুরু থেকেই সপ্তাহে ৬ দিন ক্লাস করার সুযোগ পাওয়া যাবে না। উল্লেখ্য, দেশে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। মাঝে কয়েকবার চেষ্টা করেও করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি