২৬ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

 


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর ও ধানমন্ডি থানা পুলিশ মোট চারজনকে আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মিছিলটি বের করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব তারেকুজ্জামানের নেতৃত্বে মিছিলটি সাত মসজিদ রোড থেকে শুরু হয়। এরপর মিছিলটি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল এলাকা হয়ে বাটা শোরুমের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ককটেল বিস্ফোরণের পরপরই মিছিলকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করে।


ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনা নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ঝটিকা মিছিল বের করেছিল এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের আশপাশ থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মিছিলের একটি ব্যানারও উদ্ধার করা হয়।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালিয়ে মোহাম্মদপুর এলাকায় ঢোকার সময় পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি