ধানমণ্ডি ৩২-এ কাদের সিদ্দিকীকে বাধা, গাড়ি ভাঙচুর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
কাদের সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। দু-একজন সালাম দিয়ে ফিরে যেতে বলেছে এটা খুবই ভালো লেগেছে। আমি গাড়ির ভেতরে থাকা অবস্থায় কয়েকজন ঢিল ছুড়েছে, লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। তারপর আমি চলে এসেছি।
তিনি বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল, ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছেন। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।
তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছর আওয়ামী লীগ গায়ের জোরে চলেছে, আর এখনও চর দখলের মতো চলছে। এসব করলে জীবন দিয়ে ছাত্রদের আনা সফলতা ক্ষতিগ্রস্ত হবে। এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি