৭ মে ২০২৬

ধানের দাম বাড়ানোর সুযোগ নেই : কৃষিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ধানের দাম বাড়ানোর সুযোগ নেই : কৃষিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: নতুন বোরো ধানের দাম নিয়ে কৃষকের হাহাকার থাকলেও এই মুহুর্তে সেই ধান কিনে দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বলেন, ‘ধানের দাম বাড়ানোর একমাত্র উপায় হল, চাল রপ্তানি করা। এটাও আমাদের চিন্তাভাবনা করে করতে হচ্ছে।’

শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তন: কৃষি খাতের চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী একথা বলেন। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম সেমিনারটির আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘উৎপাদন বৃদ্ধি, মিল মালিকেরা আমন চাল বিক্রি করতে না পারায় ধানের দাম কম। ধান ক্ষেতে কৃষকের আগুন দেওয়ার ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, দু’একজন ভাবাবেগে আগুন দিয়েছে, সারা দেশে দিচ্ছে না।’

আবদুর রাজ্জাক বলেন, ‘ধান কিনে ধানের দাম বাড়ানোর সুযোগ আপাতত সরকারের হাতে নেই। আমি ও খাদ্যমন্ত্রী শুক্রবার এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে চিন্তিত। ধানের দাম বাড়ানোর একমাত্র উপায় হল, চাল রপ্তানি করা। এটাও আমাদের চিন্তাভাবনা করে করতে হচ্ছে।’

কৃষিমন্ত্রী জানান, প্রয়োজনীয় গুদাম নেই, যার ফলে ধান কিনে মজুদ করার মত জায়গাও নেই। সরকার ধান, চাল রপ্তানি করার কথা ভাবছে। তবে ভারত-থাইল্যান্ডের মত ধান রপ্তানিতে আমাদের অভিজ্ঞতা না থাকায় বাজার নিয়ে আরও ভাবতে হবে।

কৃষিমন্ত্রী আরো বলেন, ‘গতবারের মজুদ এখনো অবশিষ্ট আছে ৮/১০ লাখ টন। মিলাররাও গতবার আমাদের অনুরোধে ব্যাংক থেকে টাকা নিয়ে ধান কিনে গুদামে রেখেছেন। তাঁরাও সেগুলো এখন বিক্রি করতে পারছেন না। কৃষি খাতে বিপ্লব হয়েছে। এটা ভালো দিক।’

এবার শুরু থেকেই ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সরকার প্রতিকেজি ২৬ টাকা দরে কৃষকের কাছ থেকে ধান কেনার ঘোষণা দিলেও কৃষক সেই দাম পাচ্ছে না। কৃষকের অভিযোগ, ধান বেচে যে দাম পাচ্ছেন তাতে খরচও উঠছে না।

এ নিয়ে সরকারের দুশ্চিন্তার কথা অবশ্য গত বৃহস্পতিবারও সচিবালয়ে বলেছিলেন কৃষিমন্ত্রী। সেই সময় তিনি আরো বলেছিলেন, আপাতত ঝুঁকি নিয়ে হলেও চাল রপ্তানির সক্রিয় চিন্তাভাবনা করা হচ্ছে। আর স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবের কারণে সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল কিনতে পারে না বলে জানান তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি