৬ মে ২০২৬

ঢাকায় এলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় এলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু
বাংলাপ্রেস ঢাকা: দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি থ্রি নাইন এইট ফ্লাইটে দিল্লি থেকে ঢাকা পৌঁছান তিনি। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ নাইম আহমেদ। এসময় আরও ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ দূতাবাস ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রোববার দিনভর তার কর্মসূচির কথা জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা আছে। দিল্লিতে দুইদিনের ইন্ডিয়া ইউএস ফোরামে যোগ দিয়ে তিনি ঢাকায় এলেন। গেলো মার্চে আন্ডার-সেক্রেটারি নুল্যান্ডের সফরসঙ্গী হিসেবে প্রথম বাংলাদেশে আসেন তিনি। এর আগে মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে লু'র ঢাকায় আসার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু বাংলাদেশে এই সফরকালে বাংলাদেশি জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের মতামত বিনিময় করবেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি