ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তান হয়ে ঢাকা আসবেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সব ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর তিনি ঢাকা সফরে আসবেন। তবে সফরের বিষয়টি সোমবার (৩০ সেপ্টেম্বর) চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, আগামী ৪ অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম। তিনি ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রম বাজার সংকটটি সবথেকে বেশি প্রাধান্য পাবে।
প্রসঙ্গত, ২০০০ সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে এক যুগের বেশি সময় পরে ২০১৪ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি।
এদিকে সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি