৫ মে ২০২৬

ঢাকায় পৌঁছাল ফারুকের মরদেহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকায় পৌঁছাল ফারুকের মরদেহ
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় পৌঁছেছে জনপ্রিয় চিত্রনায়ক এবং সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেই ফ্লাইটেই ঢাকায় মরদেহ পৌঁছায় নায়কের। এর আগে মঙ্গলবার (১৫ মে) সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ‘মিয়া ভাই’ খ্যাত অভিনেতার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নায়কের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ওই দিন সন্ধ্যায় সংবাদমাধ্যমকে ফারুকের মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান তুলসী জানান, সবকিছু ঠিক থাকলে অভিনেতার মরদেহ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। তিনি বলেন, এখনো বাবার জানাজার নামাজের ব্যাপারে পারিবারিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমালিয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্ম ফারুকের। ১৯৭১ সালে ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ফারুকের চলচ্চিত্রে অভিষেক। তিনি ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়া ভাই’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি