৪ মে ২০২৬

ঢাকায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকায় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ সহ অন্যরা।

ফিফা প্রধানের এই ‘শুভেচ্ছা সফর’ দুই দিনের হওয়ার কথা ছিল। কিন্তু সফরটি হতে যাচ্ছে এক দিনেরও কম। এই অল্প সময়ে ব্যস্ত সময় কাটাবেন ইনফান্তিনো।

বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর যাবেন বাফুফে ভবন পরিদর্শনে। সেখানে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সভা করবেন। এরপর দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন। বিকেল ৫টায় ঢাকা ছাড়বেন ইনফান্তিনো।

মঙ্গোলিয়া থেকে এই শুভেচ্ছা সফরে এসেছেন ৪৯ বছর বয়সী ইনফান্তিনো। বাংলাদেশ থেকে লাওসের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। এই সফরে তার সঙ্গী ডেপুটি সেক্রেটারি জেনারেল মাথিয়াস গ্রাফস্ট্রোম, কমিউনিকেশনস প্রধান ওনোফ্রে কস্তা, এশিয়া ও ওশেনিয়ার সদস্য সংস্থার পরিচালক সঞ্জীবন বালাসিংহম এবং প্রেসিডেন্টের অফিস ম্যানেজার ফেডেরিকো রাভিংলিওন।

ইনফান্তিনোর এই সফর নিশ্চিত করে কয়েক দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘তার এই সফর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফুটবলের উন্নয়নে আমাদের কার্যক্রম সচক্ষে তিনি দেখবেন। এটা শুভেচ্ছা সফর হওয়ায় তার কাছে কোনও দাবি দাওয়া বেমানান হবে। তবে আলোচনার কোনও পর্যায়ে যদি সুযোগ পাই, তাহলে আমরা চেষ্টা করবো সেসব নিয়ে কথা বলতে।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি