৬ মে ২০২৬

ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঢাকায় বড় সমাবেশের ঘোষণা বিএনপির
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, ১ মে বেলা ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। তিনি বলেন, সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে। ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান নজরুল ইসলাম খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, তা বিএনপি সমর্থন করে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি