ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় আগামী ডিসেম্বরে বিএনপি যে লাখ লাখ লোক সমাবেশে জড়ো করবে বলে ঘোষণা দিয়েছে, তাতে জনদুর্ভোগ হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে কাকরাইলের ইনিস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
বিএনপি তাদের কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি বিভাগে সমাবেশ করছে। তারই ধারাবাহিকতায় ডিসেম্বরে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা তো একটা ঘোষণা দিয়েছে, তখন কী হয় আমি জানি না। তারা না-কি লাখ লাখ লোক ঢাকা আনবে, আগামী ১০ তারিখে (ডিসেম্বর)। আমাদেরকে ঢাকা থেকে বের করে দেবে। তারা নাকি নতুন কিছু চিন্তা করছে। তাদের অনেক রণ কৌশল থাকতে পারে। এগুলো তারা করবে। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। কোনো ধরনের জনদুর্ভোগ, কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি হয়, যদি কোনো ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বিএনপির বিভিন্ন জায়গায় সভা করছে, মিছিল করছে, বিক্ষোভ করছে। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। শৃঙ্খলা মেইনটেন করে তারা যদি সবকিছু পরিচালনা করতে পারেন, তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু জনগণের যদি দুর্ভোগ সৃষ্টি করেন কিংবা চলাচলে বিঘ্ন ঘটে কিংবা জানমালের হানি করে, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি তারা করবেন।’
পুলিশের কয়েকজনের বাধ্যতামূলক অবসরের বিষয় প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স। শান্তিশৃঙ্খলা রক্ষার জন্যই ফোর্স। সাধারণ মানুষের সেবার জন্যই ফোর্স। যারা দেশের কথা চিন্তা করে না, দেশপ্রেম যাদের হৃদয়ে নেই, যারা কাজকর্মে অনীহা প্রদর্শন করছে কিংবা তাদের যে দায়িত্ব সে কাজটি করছেন না, এই সমস্ত অফিসারদের যাদের ২৫ বছর উত্তীর্ণ হয়ে গেছে; তাদের কর্ম ক্ষেত্রে যারা চরম অবহেলা করে চলছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।’
কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা একটা চলমান প্রক্রিয়া। আজকে হয়েছে এমন কোনো কথা নেই কিন্তু। আপনি যদি আরও পেছনে তাকান প্রতিবছর প্রতিমাসে এরকম দুই একজন অবসরে যাচ্ছে। এটা কোনো উল্লেখযোগ্য ঘটনার মধ্যে আসে না।’
বুয়েটের ছাত্র নিহতের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইদিন আগে তারা এক আত্মীয় আমাদের থানায় এসে রিপোর্ট করেছে তাকে পাওয়া যাচ্ছে না। পরে তার লোকেশন দেখলাম তার এক বান্ধবীর বাড়ির কাছে গাজীপুরে। পরে তার লাশ পেলাম। এটা আমাদের ইনকোয়ারিতে আছে। সঠিক তথ্য পেলেই আপনাদেরকে জানাব।’
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি