ঢাকায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

জাতীয় ডেস্ক : উড্ডয়নের সময় চাকা ফেটে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে।
শুক্রবার (১ মার্চ) বিকেল ৪টায় বিমানের ঢাকা-সিলেট রুটের ওই ফ্লাইটটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। জানা গেছে, উড্ডয়নের সময় বিমানটির পেছনের চাকা ফেটে যায়। ফলে ফ্লাইটটি জরুরি অবতরণে বাধ্য হন পাইলট।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক নূরে আলম সিদ্দিকী সংবাদমাধ্যমকে জানান, কারিগরি সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের ৬৬ জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এছাড়া চাকা পরিবর্তন জন্য বিমানটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি