৫ মে ২০২৬

ঢাকায় আসছেন উর্বশী রাউতেলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকায় আসছেন উর্বশী রাউতেলা

বাংলাপ্রেস ডেস্ক: আজ ঢাকায় আসছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ও মিস এশিয়ান সুপার মডেল খ্যাত বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইক্লিংয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে যোগদিতে ঢাকায় আসছেন।

জানা গেছে, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্ট্যান্ট সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। ২৫ দেশের প্রতিযোগীদের নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হবে এ আয়োজন। এ উপলক্ষ্যে আগামীকাল সন্ধ্যায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে হবে টুর্নামেন্টের লোগো উন্মোচন। সেই অনুষ্ঠানে যোগদিতে শুভেচ্ছাদূত হয়ে আসছেন উর্বশী রাউতেলা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীর বলেন, ‘আমরা প্রথমবার এত বড় একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত হিসেবে ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউটেলাকে ঢাকায় আনার পরিকল্পনা করেছি।’

ঢাকায় আসা নিয়ে উচ্ছ্বসিত উর্বশী ফেডারেশনকে পাঠানো একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি উর্বশী রাউতেলা ঢাকায় আসছি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাইক্লিংয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে। এমন একটা বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনীরকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকায় এলে দেখা হবে। ধন্যবাদ।’

উল্লেখ্য, এই অভিনেত্রী এর আগে ঢাকায় এসেছিলেন একটি ব্র্যান্ডের গাড়ি উদ্বোধনের জমকালো আয়োজনে অংশ নিতে।

এদিকে বর্তমানে উর্বশী রাউতেলা ‘মাস্তি’ সিনেমার সিক্যুয়েল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে অভিনয় করেছেন। ইন্দ্র কুমার পরিচালিত এই সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি।

তিনি ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি