৪ মে ২০২৬

ঢাকায় আসছেন আতিফ আসলাম, কবে জানেন?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পিএম
ঢাকায় আসছেন আতিফ আসলাম, কবে জানেন?

বাংলাপ্রেস ডেস্ক:   উপমহাদেশের তারকা পাকিস্তানের আতিফ আসলাম ঢাকায় আসছেন। এমনটি জানিয়েছে দুই আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’। যৌথভাবে তারা আয়োজন করছে ‘মেইন স্টেইজ শো-২০২৫’, যেখানে গাইবেন আতিফ আসলাম।

আগামী শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার পূর্বাচল নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হবে এ কনসার্ট।

সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, বাস্তবতা ও কতিপয় জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও যৌথভাবে সেটি আয়োজন করতে যাচ্ছে। ঢাকার তরুণদের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত অনুষ্ঠান এটি।

‘স্পিরিটস অব জুলাই’-এর প্রচার সম্পাদক সাদেকুর রহমান সানি বলেন, ‘শুরুর দিকে এককভাবে পরিকল্পনা থাকলেও অবশেষে আমরা এই কনসার্টটি যৌথভাবে করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সবরকম অনুমতি নেওয়া হয়েছে। অবশেষে কনসার্ট হচ্ছে।’

‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, কনসার্ট থেকে পাওয়া মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ২ নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই কনসার্টে প্রধান আকর্ষণ আতিফ আসলাম। এতে আরও পারফর্ম করবেন ফুয়াদ, নেমেসিসসহ দেশীয় বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ড।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি