৪ মে ২০২৬

ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: তীব্র তাপদাহের ফলে ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার সব স্কুল, কলেজ ও মাদরাসা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২৯ এপ্রিল বন্ধ থাকবে। তবে নির্দেশনায় যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সে সব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে শ্রেণি পাঠদান চালু রাখতে পারে বলে জানানো হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি