১৯ জুন ২০২৬

ঢাকার তাপমাত্রা আরও কমলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকার তাপমাত্রা আরও কমলো
বাংলাপ্রেস ডেস্ক: মাঘের শুরুতেই কন কনে ঠান্ডা। আজ সকালেও কুয়াশায় ঢাকা পরেছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। রাজধানী ঢাকাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের অনুভূতিও বেশি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, গতকাল সোমবার রোদ ওঠার কারণে তাপমাত্রা কমে গেছে আরও এক ডিগ্রি। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের মুখ দেখা গিয়েছিল। আজও দুপুরের পর থেকে বিভিন্ন স্থানে আলোর মুখ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কয়েক দিন ধরেই দেশের কয়েকটি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে আগামীকাল হালকা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রায় পাঁচ দিন ধরে একাধিক অঞ্চলে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বরিশালে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, ভোলা ও দিনাজপুরের ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে- ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে আরও কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এ জন্য শীতের পরিমাণ একটু বেশি আজ। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আগামীকাল খুলনা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঢাকাসহ পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি