৬ মে ২০২৬

ঢাকার সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঢাকার সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপপরিচালক তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আতিকুল ইসলামের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি মামলা রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন মো. আতিকুল ইসলাম। আওয়ামী সরকারের পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান। এরপর দিন ১৯ আগস্ট আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। আতিকুল ইসলামের জন্ম ১৯৬৯ সালের ১ জুলাই কুমিল্লার দাউদকান্দিতে। ১৯৮৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসা শুরু করেন। আতিকের বাবা ছিলেন পুলিশ কর্মকর্তা। তারা পাঁচ ভাই ও ছয় বোন। তিনি সবার ছোট। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি