৪ মে ২০২৬

ঢাকার রমনা লেকে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঢাকার রমনা লেকে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

বাংলাপ্রেস অনলাইন: ঢাকার রমনা লেকে গোসলে নেমে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে লেক থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আদনান ও মাহফুজ নামের ওই দুই শিক্ষার্থী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের নবম শ্রেণিতে পড়ত। তাদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রমনা থানার এসআই রইস উদ্দিন জানান, বিকালে রমনায় ফুটবল খেলা শেষে উইলস লিটল ফ্লাওয়ারের তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও বাকি দুজন জানত না। এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে। রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে পাওয়া যায় অচেতন অবস্থায়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি