৪ মে ২০২৬

ঢাকার পুলিশ পরিদর্শকের মরদেহ গাজীপুর থেকে উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঢাকার পুলিশ পরিদর্শকের মরদেহ গাজীপুর থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি জঙ্গল থেকে ঢাকার পুলিশের পরিদর্শক মামুন ইমরান খানের হাত-পা বাঁধা পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই লাশ খুঁজে পাওয়া যায়। তিনি ঢাকায় বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি ট্রেনিং স্কুলে কর্মরত ছিলেন। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান গত রোববার সকালে সবুজবাগ এলাকায় তাঁর ভাইয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা এলাকায় শরীর ঝলসানো মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এদিকে ঢাকা থেকে নিখোঁজের ঘটনায় জড়িত একজনকে আটক করেছে ডিবি পুলিশ। দুপুরে আটক ব্যক্তিকে গাজীপুরে আনা হলে তিনি মৃতব্যক্তিকে শনাক্ত করেন এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত মামুন ২০০৫ সালে উপপরিদর্শক হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) যোগ দেন। এরপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগ দেন। সেখান থেকে ফেরার আগেই পরিদর্শক পদে তাঁর পদোন্নতি হয় ।

বাংলাপ্রেস/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি