৫ মে ২০২৬

ঢাকাই ছবিতে বলিউডের নোরা ফাতেহি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকাই ছবিতে বলিউডের নোরা ফাতেহি

বাংলাপ্রেস ডেস্ক: দেশীয় চলচ্চিত্রের আইটেম গানে বলিউডের অনেক তারকাই নেচেছেন। সবশেষ শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ ছবির আইটেম গানে নেচেছেন বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওন। এই তালিকায় যুক্ত হচ্ছে বলিউডের ‘ড্যান্স কুইন’ খ্যাত নোরা ফাতেহি।

‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’ সহ বেশকিছু গানে তার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে। এবার শাপলা মিডিয়ার ‘গ্যাংস্টার’ ছবির আইটেম গানে দেখা যাবে বলিউডের এই তারকাকে।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘বিশ্বমানের তারকারা ছবির সঙ্গে যুক্ত থাকলে দর্শকের আগ্রহও বেড়ে যায়। আমার ছবিতে সবসময়ই বিশেষ কিছু রাখতে চাই। এই ছবিতে নোরার সঙ্গে অভিনয়ের বিষয়ে কথা বলেছে আমার বলিউড এজেন্ট। তারাই সানির সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই বেশ ক’জন সংগীত পরিচালককে আইটেম গানটি তৈরির দায়িত্ব দিয়েছি। এই তালিকায় আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই আছেন। যার গানটি ভালো হবে সেটিই ছবিতে ব্যবহার করা হবে।’

এদিকে, ‘গ্যাংস্টার’ নির্মাণ করছেন ঢাকাই সিনেমার হিট নির্মাতা শাহীন সুমন। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন তরুণ অভিনেতা শান্ত খান ও কলকাতার ঋত্বিকা সেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি