৫ মে ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ কিলোমিটার যানজট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ কিলোমিটার যানজট
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকায় চার কিলোমিটার যানজট তৈরি হয়েছে। টোল আদায়ে ধীরগতির কারণে ঢাকা থেকে ভাঙ্গাগামী যানবাহনগুলোর এ সারি তৈরি হয়। এছাড়া ভাঙ্গা থেকে ঢাকাগামী যানবাহনগুলোরও এক কিলোমিটারের বেশি যানজট দেখা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন টোল আদায় শুরু করেছে। শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিনে বগাইল টোল প্লাজা এলাকায় দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ভাঙ্গার বগাইল টোল প্লাজার ১০টি টোল বুথের মধ্যে ৪টি বুথে টোল আদায় করা হচ্ছে। বাকি ৬টির মধ্যে ৩টিকে সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। সচল ৪টি টোল বুথের দুটির মাধ্যমে ঢাকাগামী যানবাহন থেকে এবং বাকি দুটির মাধ্যমে ঢাকা থেকে ভাঙ্গাগামী যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। মাঝে মাঝে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে যানবাহনের চালক ও যাত্রীদের তর্ক-বিতর্ক হচ্ছে। টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ২৩ কিলোমিটার মহাসড়ক ব্যবহার করলে প্রতিটি বড় বাসকে দিতে হবে ২০০ টাকা, মিনিবাস ১১০ টাকা, মাইক্রোবাস ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা ও মোটরবাইক ১০ টাকা। এছাড়া, ট্রাকের ক্ষেত্রে ট্রেইলার ট্রাককে (সবচেয়ে বড় ট্রাক) টোল দিতে হবে ৬৭৫ টাকা, ভারী ট্রাকের ক্ষেত্রে ৪৪০ টাকা এবং মাঝারী আকারের ট্রাকের ক্ষেত্রে ২২০ টাকা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি