ঢাকা থেকে উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইন্সের প্লেনের ইঞ্জিনে আগুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন। প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ০৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৭১৩, উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। পরে পাইলট সতর্কতামূলকভাবে দক্ষতার সঙ্গে সকাল ৮টা ০১ মিনিটে বিমানটিকে নিরাপদে অবতরণ করান। ফ্লাইটটিতে মোট ২৮০ জন যাত্রী ছিলেন এবং সকল যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।
বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মে কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হয়। ফ্লাইটে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি