ঢাকা থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকাঃ বিএনপি-জামায়াত ঘোষিত দেশজুড়ে অবরোধের দ্বিতীয় দিন আজ। এদিন গাবতলী ও সায়েদাবাদা এলাকায় গণপরিবহনগুলোকে স্বাভাবিক গতিতেই চলাচল করতে দেখা যায়। তবে অবরোধ আতঙ্কে সড়কে যান চলাচল কম। যে কারণে পুরো এলাকা অনেকটাই ফাঁকা। এছাড়া অবরোধের কারণে বাস টার্মিনাল থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনো বাস।
বুধবার (১ নভেম্বর) ভোরে গাবতলী মোড় ও বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই সড়কে চলাচল করছে গণপরিবহন। রাস্তায় বের হওয়া যাত্রীরা স্বাভাবিক দিনের মতোই বাসে চড়তে পারছেন। তবে যান চলাচল ও যাত্রী সংখ্যা কম। এছাড়া সড়কে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি