৭ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন

বাংলাপ্রেস অনলাইন : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে যানজটে ক্ষব্ধ হয়ে টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের গাড়িতে আগুন ধরিয়ে দেন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এর আগে যানজটের প্রতিবাদে উত্তরবঙ্গগামী যানবাহন থেকে যাত্রীরা নেমে মহাসড়কে টায়ারে আগুন দেয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া সকাল থেকে যানজট নিরসনে সড়কে উপস্থিত থেকে তত্ত্বাবধান করছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়। মঙ্গলবার ভোর থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়ে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরম আকার ধারণ করে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় যানজটের প্রতিবাদে উত্তরবঙ্গগামী যানবাহন থেকে যাত্রীরা নেমে মহাসড়কে টায়ার জালিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের গাড়িটি ঢাকাগামী গাড়ির লেনে ঢুকে গেলে বিক্ষুব্ধ যাত্রীরা তাতে আগুন ধড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচল শুরু হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি