৫ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বাড়লেও জট নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বাড়লেও জট নেই
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। তবে সেতু এলাকায় যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। পুলিশ জানায়, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কটি দুই লেনের। যানবাহনের চাপ আরো বৃদ্ধি পেলে এই সড়কটি একমুখী করে দেওয়া হবে। তখন উত্তরবঙ্গগামী যানবাহন এই সড়ক হয়ে সেতু পর্যন্ত যাবে। অপরদিকে সেতু পার হয়ে ঢাকামুখী যানবাহন বিকল্প সড়ক দিয়ে ভূঞাপুর হয়ে এলেঙ্গা আসবে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক রয়েছ। এখন পর্যন্ত কোথাও জটলার সৃষ্টি হয়নি।’ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নূর-ই-আলম মিনা বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টায় এখনো মহাসড়কের কোথাও যানজট লাগেনি। আশা করি অন্য যে কোন বারের তুলনায় এবার স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে।’ বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন সেতু পারাপার করেছে। এর মধ্যে, পূর্ব পার দিয়ে ১৮ হাজার ৯০৭টি ও পশ্চিম পার দিয়ে ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার করে। এর আগে, মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৪৫০টি যানবাহন পারাপার করে। টোল আদায় করা হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়। যা এ যাবতকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি