ঢাকা-সৈয়দপুর আকাশপথে প্রতিদিন ১৪ টি ফ্লাইট
সৈয়দপুর প্রতিনিধি : গ্রীষ্মকালে ঢাকা-সৈয়দপুর আকাশপথে সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা করার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ রোববার সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ গ্রীষ্মকালীন সময়সূচি ঘোষণা করেছে। সে অনুযায়ী দিনে ১৪টি ফ্লাইট চলাচল করবে। ঘোষিত শিডিউল অনুযায়ী, নভো এয়ার প্রতিদিন এই রুটে ৫টি ফ্লাইট পরিচালনা করবে। ইউএস-বাংলা এয়ারলাইনস ৪টি, বিমান বাংলাদেশ ৩টি ও রিজেন্ট এয়ারওয়েজ ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।
সৈয়দপুর-ঢাকা রুটে বর্তমানে ৭ থেকে ৯টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। কিন্তু প্রতিনিয়ত যাত্রী চাপ বাড়ছে। যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে গ্রীষ্মকালে ১৪টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে এটিই হবে সর্বোচ্চসংখ্যক ফ্লাইট পরিচালনা।
বিমানবন্দর সূত্র জানায়, আগামী ৩১ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতিদিন সকাল, দুপুর, বিকেল ও রাতে নির্ধারিত সময়ে চলাচল করবে উড়োজাহাজগুলো।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি