৮ মে ২০২৬

ঢাকা সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে : মার্কিন রাষ্ট্রদূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকা সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে জানিয়ে রবার্ট মিলার বলেন, ‘যিনি যোগ্য, তিনিই হয়তো ঢাকার নেতৃত্বে আসবেন। আমাদের নির্বাচন পর্যবেক্ষক রয়েছে। আমাদের মানুষ জানতে চায়, কীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে।’

‘আমরা আশাবাদী এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, অবাধ ও বিশ্বাসযোগ্য। প্রত্যেকেই ভোটে অংশগ্রহণ করতে চায়। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে’ আরও যোগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, ‘দয়া করে আপনারা নির্বাচনে অংশ নিন। কখনও কখনও নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ (ইমপারফেক্ট), গোলযোগপূর্ণ (নয়সি) হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।’

এর আগে দুপুর পৌনে ১টার দিকে সিইসির কার্যালয়ে বৈঠকে বসেন তারা। রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও দুই সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীও এই বৈঠকে অংশ নেন। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হওয়ার কথা রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি