২৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

 

বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। জানা যায়, মশাখালী ও কাওরাইদের মাঝের সেকশনে রেললাইনের পাথরবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এই রুটে।

রোববার (১৩ সেপ্টেম্বর)  এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম দুর্ভোগে রয়েছেন যাত্রীরা।


শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর এবং তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহে অবস্থান করছে। অপরদিকে জামালপুর কমিউটার শ্রীপুর এবং যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়েছে।

রেলওয়ে সূত্র জানায়,মালবাহী ট্রেনটি পাথর নিয়ে যাচ্ছিল। পরে এটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি এসে বগি লাইনচ্যুত হয়।

কর্তৃপক্ষ আরও জানায়, ঢাকা থেকে রিলিফ ট্র্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি