২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২ আসামির মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ)  দুই আসামি ঢাকা মেডিকেলে মারা গেছে। মৃতরা হলেন-স্বপন দাস (৫৯) ও পরশ তালুকদার (৩৫)। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারাগার থেকে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক আসামি স্বপন দাস (৫৯)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল রোববার তাদের ময়নাতদন্ত হবে।

কারাসূত্রে জানা যায়, পরশ তালুকদার বিকালে কেন্দ্রীয় কারাগারে  হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরশ তালুকদার পল্টন থানার একটি মামলায় বন্দি ছিলেন। তার বাবার নাম  মো. লিয়াকত তালুকদার।

মৃত স্বপন দাসের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর গ্রামে। তার বাবার নাম সুধীর দাস। গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি। স্বপন দাস ফতুল্লা থানার হত্যা মামলার আসামি ছিলেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি