২০ জুন ২০২৬

ঢাকা-জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেন: যাত্রাবিরতির দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঢাকা-জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেন: যাত্রাবিরতির দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আগামী ২৬ মার্চ ঢাকা-ভারতের নিউ জলপাইগুড়ি আন্তঃদেশীয় ‘সম্প্রীতি এক্সপ্রেস’ যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু হবে। ওই ট্রেনের সৈয়দপুরে যাত্রাবিরতির দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিারব (১৪ মার্চ) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে দুই ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার তিন শতাধিক লোক অংশ নেন। সাংবাদিক সাব্বির আহমেদ সাবের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য রুহুল আলম মাস্টার, দৈনিক প্রথমআলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, বাংলাদেশ জাসদ সৈয়দপুর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, নাট্য সংগঠক যুদ্ধাহত আতাউর রহমান ময়না, আ’লীগ নেতা সমাজসেবক মতি জোতদার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মতিয়ার রহমান দুলু, জাপা নেতা শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, সাংবাদিক শাহজাহান আলী সরকার, সমাজসেবক রবিউল আউয়াল রবি, মৎস্যজীবি লীগের সভাপতি ঈশা মিঠু, হিউম্যানিটি অব সৈয়দপুরের সভাপতি সূলতান মাহমুদ, সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক ও নিরাপদ সড়ক চাই সৈয়দপুর শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, হ্যালো সৈয়দপুরের অ্যাডমিন আব্দুল খালেক, সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব-উল-হাসান মুকুল, সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, জাগো সৈয়দপুরের মর্ডারেটর এনামুল হক প্রমুখ। সৈয়দপুরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনটি সঞ্চালনা করেন সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামিম রহমান।

বক্তারা বলেন, বিভিন্ন কারণে এ অঞ্চলের মানুষ নিয়মিত ভারতে যাতায়াত করেন। ভৌগলিক বিবেচনায় হচ্ছে সৈয়দপুর রংপুর বিভাগের ৮ জেলাবাসীর সুবিধাজনক স্টেশন । এছাড়া এখানে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। তাই ঢাকায় গিয়ে আবারও সৈয়দপুর হয়ে ভারত যাওয়া এ অঞ্চলের মানুষের জন্য চরম বিড়ম্বনা। মানুষের কষ্ট লাঘবে এ স্টেশনে ইমিগ্রেশন সুবিধা সৃষ্টি করে সৈয়দপুরে ট্রেনটির যাত্রাবিরতি দিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান বক্তারা।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি