ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন শেখ হাসিনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আজ শনিবার (৩ জুন) বিকেল ৪টার দিকে প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের উদ্বোধন করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত বুধবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, আগামী ৩ জুন আমাদের দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। আমাদের সভানেত্রী, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অফিস উদ্বোধন করবেন।
ওই দিন দুুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি